মার্কিন সামরিক বাহিনীতে ফ্লু’র বার্ষিক টিকাদান কর্মসূচী বাতিলের পরপরই টেক্সাসের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরইমধ্যে সেখানে দুই শতাধিক বিমানসেনা ও প্রশিক্ষণার্থী আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সামরিক বাহিনীতে আবারও বাধ্যতামূলক টিকাদান চালু করা হয়েছে।
ওই ঘাঁটির কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের বেশিরভাগই বেসিক মিলিটারি ট্রেনিং উইংয়ের সদস্য। যেখানে প্রশিক্ষণার্থীরা ঘনবসতিপূর্ণ পরিবেশে একসঙ্গে বসবাস ও প্রশিক্ষণ নেন।
চলতি বছরের এপ্রিলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর সক্রিয় সদস্য, রিজার্ভ বাহিনী ও অন্যান্য কর্মীদের জন্য বার্ষিক ফ্লু টিকা বাধ্যতামূলক রাখার নীতি বাতিল করার পর থেকেই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এ পর্যন্ত আক্রান্ত ২০০ ছাড়িয়েছে।
এর আগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ টিকাদান নীতিকে ‘অতিরিক্ত হস্তক্ষেপমূলক’ বলে মন্তব্য করেছিলেন। যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রে টিকানীতি নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়।