ইরান যুদ্ধে মার্কিন ব্যয় ১০০ বিলিয়ন ডলার ছুঁতে পারে

পেন্টাগনের হিসাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩০ বিলিয়ন ডলার হলেও বিভিন্ন সূত্রের মতে প্রকৃত ব্যয় ৮০ থেকে ১০০ বিলিয়ন ডলার। যা সরকারি হিসাবের প্রায় তিন গুণ। বুধবার এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।

অভ্যন্তরীণ মূল্যায়ন সম্পর্কে অবগত ছয়টি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই ব্যয়ের মধ্যে অতিরিক্ত পরিচালন ব্যয় এবং ধ্বংস হওয়া যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের খরচও অন্তর্ভুক্ত রয়েছে।

যুদ্ধ শুরুর পর ইরানি হামলায় বাহরাইনে অবস্থিত ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ড ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাঁটিটি পুনর্নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলার এবং ভবন, জেটি, গুদামঘর ও সামরিক আবাসন মেরামতে আরও কয়েকশ মিলিয়ন ডলার ব্যয় হতে পারে। পশ্চিম এশিয়ায় এটি মার্কিন নৌবাহিনীর সদরদপ্তর হিসেবে ব্যবহৃত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ায় যুদ্ধের ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।