বিদেশি শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ করেছে।
রয়টার্স বলছে, নতুন নিয়মে বিদেশি শিক্ষার্থী ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর হবে। স্নাতকোত্তর শিক্ষার্থীরা যেকোনো পর্যায়ে তাদের শিক্ষাগত উদ্দেশ্য পরিবর্তন করতে পারবেন না।
অনুমোদন ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরিত হওয়াও যাবে না। এছাড়াও, ডিগ্রি বা প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগ করার সময়সীমা ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হচ্ছে। অন্যদিকে বিদেশি সাংবাদিকদের ভিসার মেয়াদ হচ্ছে সর্বোচ্চ ২৪০ দিন।