কানাডা থেকে আমদানীকৃত বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল কানাডায় রপ্তানির ক্ষেত্রে অসম আচরণ করা হয় উল্লেখ করে প্রতিশোধ হিসেবে এ পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আগামী ৩০ দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে। এর আওতায় নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য থেকে শুরু করে বাণিজ্যিক সিমেন্টের মতো শিল্পজাত পণ্যও রয়েছে।
তবে জ্বালানি, পটাশ, অত্যাবশ্যকীয় খনিজ ও মাছের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য নতুন এই শুল্ক থেকে অব্যাহতি পাবে।
প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী সপ্তাহগুলোতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত অটোয়া। কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তির লঙ্ঘন করে নতুন শুল্কারোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।