আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ৪টি মানবাধিকার সংস্থা। তাদের অভিযোগ, এসব নিষেধাজ্ঞা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলাটি দায়ের করে আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি, সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ ও ওপেন সোসাইটি ইনস্টিটিউট।
এই মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। ওই আদেশে আইসিসি’র বিচারক, প্রসিকিউটর ও আদালতের কর্মীদের ওপর নিষেধাজ্ঞার সুযোগ রাখা হয়।
উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধ ইস্যুতে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এরপর আদালতের কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও জোরদার করা হয়।