যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় নিখোঁজ অন্তত ১৫ 

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।

গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, অ্যারিজোনার জননিরাপত্তা বিভাগের সাথে সমন্বয় করে কাজ করছে তারা। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানকার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো সাময়িক বন্ধ রাখা হয়েছে।

এদিকে, গ্র্যান্ড ক্যানিয়ন এলাকায় আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর।