ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ রাখা হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সোমবার মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে আলোচনার জন্য উজবেকিস্তান সফরকালে রুবিও ওই কথা জানান। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর দিকে মনোযোগ দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘জেলেনস্কির যে বিষয়ে মনোযোগ দেওয়া উচিত এবং আমরা যে বিষয়ে মনোযোগ দিতে চাই, তা হলো এই যুদ্ধের অবসান ঘটানো।’
ইউক্রেনের কর্মকর্তারা গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি করলেও রুবিও বলেন, এ ধরনের কোনো ‘ঘটনা’ ঘটেনি।