মুজাফফরাবাদে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহত ২

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২২ জন। সোমবার এ তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদেন বলা হয়েছে, সহিংসতার ঘটনায় আজাদ-কাশ্মীরে অনির্দিষ্ট কালের জন্য বনধের ডাক দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সেখানে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করেছে ইসলামাবাদ। বন্ধ করা হয়েছে ইন্টারনেট সেবা।

শাসনতান্ত্রিক সংস্কারসহ ৩৮ দফা দাবিতে বিক্ষোভ হয়। এর নেতৃত্বে রয়েছে আওয়ামী অ্যাকশন কমিটি।

বিক্ষোভকারীদের দাবি, পাকিস্তান সরকার দীর্ঘ দিন ধরে আজাদ-কাশ্মীরের উন্নতির বিষয়ে উদাসীন। বিক্ষোভের জেরে বন্ধ করে দেওয়া হয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ পরিবহন সেবা।