পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের একটি হাসপাতালে অন্তত ৪০০ মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যা আড়াই শ। আফগানিস্তান এ দাবি করেছে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান।
ইসলামাবাদের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের স্পষ্ট লঙ্ঘনের অভিযোগ তুলেছে কাবুল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জানান, দুই হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান। হামলার পর হাসপাতালটিতে আগুন ধরে যায়।
আগুন নিয়ন্ত্রণ ও মরদেহ উদ্ধারে মোতায়েন করা হয় জরুরি উদ্ধারকারী দল। হামলা হাসপাতাল ভবনটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। তাদের দাবি, কাবুল এবং ননাগারহার এলাকায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
যুদ্ধবিরতির শর্ত ভেঙে ২৬ ফেব্রুয়ারি নতুন করে সংঘাতে জড়ায় প্রতিবেশী দুই দেশ।