নেপাল–তিব্বতে প্রাণহানি বেড়ে ৯৫৫ 

আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।

এদিকে, জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভেতর আটকে পড়া ৯ শতাধিক শ্রমিকের মধ্যে ২৭৯ জনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দলগুলো। তাদের সহায়তা করছে চীন ও ভারতের বিশেষজ্ঞরা।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাসুয়া ও নুয়াকোটের ১১টি জলবিদ্যুৎ প্রকল্পে আটকে পড়াদের কাছে পৌঁছানোই মূল লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পানি ও কাদা সরিয়ে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছানোর জন্য নিয়ন্ত্রিত বিস্ফোরণ, খননযন্ত্র এবং সার্চলাইট ব্যবহার করা হচ্ছে।