চার বছর কারাভোগের পর নিজ বাড়িতে গৃহবন্দি হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের বাসভবনে পৌঁছান তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২০ সালে রাষ্ট্রীয় তহবিল ওয়ান-এমডিবি থেকে অর্থ আত্মসাতের মামলায় সাজা ভোগ করছিলেন নাজিব রাজাক।
এর আগে, জরিমানার অর্থ পরিশোধের পর গত শুক্রবারই নাজিব রাজাকের কারাগার থেকে মুক্ত হয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল। তবে আইনি জটিলতার কথা বলে স্থানান্তর আটকে দেন অ্যাটর্নি জেনারেল।
গত সেপ্টেম্বরে রাজকীয় ক্ষমার মাধ্যমে নাজিবের সাজা ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করা হয়। একই সঙ্গে এক কোটি ২০ লাখ ডলার জরিমানা পরিশোধের শর্তে বাকি সাজা নিজ বাড়িতে কাটানোর নির্দেশ দেওয়া হয়।
এদিকে, গত বছর ওয়ান-এমডিবি কেলেঙ্কারি-সংক্রান্ত আরেক মামলায় নাজিবের বিরুদ্ধে আরও ১৫ বছরের সাজা রয়েছে, যার বিরুদ্ধে আপিল চলছে।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নাজিব রাজাক।