ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে একটি মিষ্টি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন আহত হয়েছেন। আজ রোববার স্থানীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার কর্মকর্তা রিজকি দিউয়ান্তো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলছে, এ ঘটনায় ৩৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
রিজকি দিউয়ান্তো বলেন, ‘এখন পর্যন্ত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।’