মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য, ৫ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা

রোহিঙ্গাদের ওপর নৃশংস দমন-পীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর ব্রিটিশ সরকার এই কঠোর পদক্ষেপ নিল। 

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন মিও হতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত ও, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ারও। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

নিষেধাজ্ঞার পাশাপাশি মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়াতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। এরমধ্যে রয়েছে–মিয়ানমারে বিমানের জ্বালানি রপ্তানি ও সরবরাহ পুরোপুরি বন্ধে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা। সেইসাথে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত করা ও অপরাধীদের বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছে লন্ডন।

এদিকে গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় পুরোপুরি মেনে চলতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রী।