রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৮০ জনের বেশি।
কিয়েভের ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে এবং মস্কোর পরিকল্পিত যুদ্ধবিরতির তিন দিন আগে এ হামলা চালালো রাশিয়া। রয়টার্স জানিয়েছে এ খবর।
রাশিয়ার ভারী গ্লাইড বোমা পূর্বাঞ্চলের ক্রামাতোরস্ক, দক্ষিণ-পূর্বের জাপোরিঝঝিয়া এবং উত্তরাঞ্চলের চেরনিহিভে আঘাত হানে।
জাপোরিঝঝিয়ার গভর্নর জানান, শুধু এ অঞ্চলেই অন্তত ১২ জন নিহত এবং এক ডজনের বেশি আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে “চরম ভণ্ডামি” বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুদ্ধবিরতি ঘোষণা দিয়েও রাশিয়া হামলা চালাচ্ছে। ইউক্রেন যুদ্ধবিরতি মেনে চললেও রাশিয়ার পদক্ষেপ অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে।
এর আগে রাশিয়ার চুভাশিয়া অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুইজন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন।