ইউক্রেনে নির্বাচনের ডাক দিলেন জেলেনস্কির প্রতিদ্বন্দ্বী

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জাতীয় নির্বাচনের ডাক দিয়েছেন দেশটির বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ। ৩৫ বছর বয়সী এই নেতাকে প্রেসিডেন্ট পদে ভলোদিমির জেলেনস্কির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

ইউটিউবে এক ভিডিওবার্তায় ফেদোরভ বলেন, রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে এবং নির্বাচন স্থগিত আছে। কিন্তু ইউক্রেনের গণতন্ত্র রাশিয়ার কাছে জিম্মি থাকতে পারে না। ইউক্রেনে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করতে নির্বাচন প্রয়োজন। 

উল্লেখ্য, নিয়োগ পাওয়ার মাত্র ছয় মাসের মাথায় জুলাইয়ে সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কির সঙ্গে বিরোধের জেরে ফেদোরভকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন জেলেনেস্কি। তার বরখাস্তের ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের মুখে পড়ে সরকার। যদিও এই ভিডিওর বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি জেলেনস্কি।