দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে টানা সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার নতুন রেকর্ড গড়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। টানা ১ হাজার ৪১৩ দিন ক্ষমতায় থেকে ইতিহাস গড়েছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের সিলভিও বার্লুসকোনি টানা ১ হাজার ৪১২ দিন ক্ষমতায় ছিলেন।
নিজের কট্টর ডানপন্থী সরকারের এই মাইলফলক অর্জন উদযাপন করেছেন মেলোনি। শুক্রবার ইতালির বারি শহরে এ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়।
বিশ্লেষকদের মতে, ২০২৭ সালের নির্বাচনের আগাম প্রচারণা হিসেবে এই সমাবেশকে ব্যবহার করেছেন মেলোনি।
২০২২ সালের অক্টোবরে ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন জর্জিয়া মেলোনি। গত চার বছরে তাঁর সরকারের আমলে ১০ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
পাশাপাশি, ব্যক্তিপর্যায়ের আয়করের পরিমাণ কমেছে ২১ বিলিয়ন ইউরো।