মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, বিমান চলাচল সীমিত

রাশিয়ার রাজধানী মস্কোতে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছে।

মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

এ ছাড়া একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলার জেরে মস্কোর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করা হয়েছে।

এর আগে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলের সামি শহরে রুশ বাহিনীর হামলায় শিশুসহ সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।