জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি 

ইতালিতে শ্রমিক-শিক্ষার্থীসহ লাখো মানুষের তীব্র বিক্ষোভ

ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক-শিক্ষার্থীসহ লাখো মানুষ তীব্র বিক্ষোভ করেছে। শ্রমিক সংগঠনগুলোর ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে শুক্রবার দেশটির অন্তত ৪০টি শহরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। খবর রয়টার্সের।

রোমের আন্দোলনকারী বলছেন, তাবু খাটিয়ে সপ্তাহজুড়ে অবস্থান কর্মসূচির পরিকল্পনা করছেন তারা। 

মিলানের আন্দোলনকারীরা শহরের রিং রোডে মিছিল করেন এবং পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন। 

এছাড়া, জেনোয়ায় প্রায় ১৫ হাজার বন্দর শ্রমিক-শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়েছেন। 

এদিকে, বিক্ষোভ মোকাবিলায় ইতালির গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইতালি সরকার।