দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযান শুরুর পর ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে হতাহতদের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সোমবার দুপুরে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথে দেখা করে স্মারকলিপি জমা দিন ককরোচ জনতা পার্টির নেতারা। এরপর বিক্ষোভকারী সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। সেইসঙ্গে, লাঠিচার্জ শুরু করলে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা যন্তর মন্তর এলাকা ছেড়ে না যাওয়ায় পরিস্থিতি এখনও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের জেরে বন্ধ করে দেওয়া হয় মধ্য দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশন।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে আসছে ককরোচ জনতা পার্টি।
এর আগে ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকেকে আটকের কথা জানান দলটির মুখপাত্র সৌরভ দাস এ তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া লাদাখের পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর ওপর পুলিশি হেনস্তার অভিযোগও আনেন তিনি।