কোথায় গেলেন বাশার আল-আসাদ 

সিরিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম (এইচটিএস) দামেস্ক দখল করার পর পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়ার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোরে একটি উড়োজাহাজে করে দামেস্ক ছাড়েন বাশার। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাশার কোথায় গেছেন তা এখনও জানা যায়নি। 

ফ্লাইট ট্র্যাকার বেশ কয়েকটি সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানায়, বিদ্রোহীরা যখন রাজধানী দামেস্কে প্রবেশ করে তখন সময় দামেস্ক বিমানবন্দর থেকে একটি ইলিউশিন৭৫ উড়োজাহাজ আকাশে উড়াল দেয়। ‘সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি’ দামেস্ক থেকে উড়াল দেওয়া সর্বশেষ ফ্লাইট । এই ফ্লাইটটি বিদ্রোহী শাসিত হোমসে পৌঁছানোর পর তা মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়।  ওই উড়োজাহাজে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ছিলেন কিনা, রয়টার্স তা নিশ্চিত হতে পারেনি। 

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ছবি: রয়টার্সগত ২৭ নভেম্বর এইচটিএস যোদ্ধারা সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করে। এরপর তাঁরা একের পর এক শহর দখল করে রাজধানীর দিকে অগ্রসর হওয়া শুরু করে। অভিযান শুরুর মাত্র ১২ দিনের মাথায় বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে।