ইরানে যৌথভাবে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে তেহরানের পাঁচটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলার মধ্যে কয়েত ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সংবাদ সংস্থা রয়টার্সের জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ বিষয়ে আরও বিস্তারিত শিগগিরই জানানো হবে।
এছাড়া কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে সাইরেন চালু করা হয়েছে। এক কর্মীর বরাত দিয়ে এ জানিয়েছেন আল জাজিরার। তারা বলছে, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।