এফবিআই পরিচালকের ইমেইল হ্যাক করার দাবি ইরানভিত্তিক হ্যাকার গ্রুপের

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করার দাবি করেছে ইরানভিত্তিক একদল হ্যাকার। এরই মধ্যে প্যাটেলের কিছু ছবি ও জীবনবৃত্তান্ত অনলাইনে প্রকাশ করেছে তারা। 

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাঁদের প্রতিবেদন বলছে, হ্যাকিংয়ের নেপথ্যে রয়েছে হানদালা হ্যাক টিম নামের একটি গ্রুপ। 

এদিকে, মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা প্যাটেলের ইমেইল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর হানাদালা গ্রুপ একাধিক সাইবার হামলা চালিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বহুজাতিক মেডিকেল প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ম্যালওয়্যার আক্রমণ। 

এখানেই শেষ নয়। হানাদালা টিম সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৯০ জনের নাম ও সংবেদনশীল তথ্য অনলাইনে প্রকাশ করেছে।