সৌদিতে হজ ও ঈদ কবে জানা যাবে আজ

পবিত্র হজ ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ রোববার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। সৌদির পাশাপাশি ওমানসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, রোববার অর্ধচন্দ্রের দেখা মিলতে পারে। এতে করে আজই হজ ও ঈদের তারিখ ঘোষণা করা সম্ভব হবে। সন্ধ্যায় চাঁদের দেখা মিললে সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে আগামী ২৭ মে। আর হজ শুরু হবে ২৬ মে থেকে। 

এদিকে, প্রযুক্তি ব্যবহার করে দিনের বেলাতেই চাঁদের ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। 

অন্যদিকে, ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দুটি দেশই নিশ্চিত করেছে, আগামী ২৭ মে ঈদ পালন করবে তারা।