লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের তালিকায় আরও ২০

যুদ্ধ আর যুদ্ধবিরতি- এই দুটি শব্দের মধ্যে পার্থক্যকে ক্রমশ ঝাপসা করে দিয়ে লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নতুন করে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। 

শনিবার দেশটির টায়ার শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। এছাড়া নাবাতিয়া শহরে আরেক হামলায় ৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। ইসরায়েলি হামলায় বাধাগ্রস্ত হচ্ছে জরুরি উদ্ধারকারী দলগুলোর কার্যক্রমও। 

এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তরাঞ্চলে আয়রন ডোম লঞ্চারে হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 

এদিকে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হিজবুল্লাহ প্রধানকে আশ্বস্ত করেছেন যে, ন্যায়বিচার ও স্বাধীনতার দাবিতে সংগঠিত আন্দোলনগুলোর প্রতি সমর্থন অব্যাহত রাখবে তেহরান। উল্লেখ্য, চলতি বছইর ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।