শান্তির ডাক দিয়ে নেতানিয়াহুকে পাশে পাচ্ছেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার শান্তি চুক্তির অংশীদার বা কোনো পক্ষ হবে না ইসরায়েল। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মধ্যপ্রাচ্য সংঘাতের অবসানে পাকিস্তানের মধ্যস্থতায় চুক্তি সইয়ের আগে তিনি এই মন্তব্য করেছেন বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সীমিত করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এই মার্কিন আহ্বানকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বিরোধ তৈরি হয়েছে।

তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ফিলিস্তিনি ও লেবাননের ভূখণ্ড থেকে সৈন্য প্রত্যাহার করা হবে না। একইসাথে যেকোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ইসরায়েল তার স্বাধীনতা বজায় রাখবে বলেও জোর দেওয়া হয়েছে।