ইরাকের পবিত্র শহর নজফে পৌঁছেছে মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিন। সেখানে ইরাকের প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা কফিনটি গ্রহণ করেন। রয়টার্স জানিয়েছে এ খবর।
আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর কফিনটি নিয়ে আজ নজফে শোকযাত্রা হবে। এ সময় লাখো মানুষ উপস্থিত হবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। এই শোকযাত্রায় অংশ নেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও।
ইরাকের রাজনৈতিক নেতা ও শিয়া ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে শোক অনুষ্ঠানে যোগ দেন। এদিকে, নজফে আলী খামেনির মরদেহ পৌঁছানোর পর বিমানবন্দরে ভিড় জমায় হাজারো মানুষ।
ইরাকের নজফ বিশ্বের শিয়া মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। কারণ, এখানে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চাচাতো ভাই ও জামাতা ইমাম আলীর সমাধি।