ইরানে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সর্বশেষ অভিযান সম্পন্ন করা হয়েছে। এরপরই নতুন দফার হামলার কথাও জানানো হয়েছে। রয়টার্স।
দেশটির কেশম দ্বীপ, আব্বাস বন্দর ও চাবাহার এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন। একই সঙ্গে দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলেও দাবি করেছে বাহিনীটি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘বিচক্ষণতার সঙ্গে আচরণ’ করার পরামর্শ দিয়েছেন।