হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি তেহরানের

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় এমন বিবৃতি দিয়েছে তেহরান। রয়টার্স জানিয়েছে এ খবর।

এছাড়াও যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। এক বার্তায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাদি জানান, হরমুজ প্রণালি শুধুমাত্র ইরানের নির্দেশে খোলা ও বন্ধ করা হবে। যতক্ষণ না যুক্তরাষ্ট্র পরাজয় স্বীকার করবে ও কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসবে ততক্ষণ হরমুজের অবরোধ বলবৎ থাকবে।

এর আগে ইরানকে অত্যন্ত নিকৃষ্ট দেশ বলে মন্তব্য করে হরমুজকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুঁশিয়ারি দেন ট্রাম্প। এছাড়াও ইরানকে শায়েস্তা করার লক্ষ্যে পেট্রোলের বাড়তি দাম গুনতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।