নেতানিয়াহু 'যুদ্ধাপরাধী ও গণহত্যার স্থপতি': নিউইয়র্কের মেয়র মামদানি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও গণহত্যার স্থপতি হিসেবে আখ্যা দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। জবাবে মামদানিকে হামাসের সমর্থক বলে মন্তব্য করেন নেতানিয়াহু।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে সিএনএনকে সাক্ষাৎকার দেন মামদানি। এসময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

মামদানি বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের ওপর চলা ভয়াবহ গণহত্যার স্থপতি। পরে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, জাতিসংঘে গিয়ে ইসরায়েলের বীর সেনাদের সত্য গল্প তুলে ধরাসহ মামদানির আসল রূপ উন্মোচন করবেন তিনি। 

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা রয়েছে।