সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
সোমবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নতুন করে এ সতর্কতা জারি করে।
এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানও সতর্কবার্তা দিয়েছিল। নাগরিকদের সৌদি আরব ভ্রমণ বাতিল বা জরুরি প্রয়োজন ছাড়া যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
অস্ট্রেলিয়া রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। নিউজিল্যান্ড রিয়াদের প্রধান বিমানবন্দর এবং নাজরান, জিজান ও আসির প্রদেশে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। কানাডা জরুরি প্রয়োজন ছাড়া সৌদি আরব ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে। অন্যদিকে, যুক্তরাজ্য জেদ্দা ও দাম্মামে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।