ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা চেষ্টা হয়েচে। জেরুজালেমের জনপ্রিয় নৈশ বিনোদনকেন্দ্র মাহানের ইয়েহুদা বাজারে তার কাচের বোতল নিক্ষেপ করেন এক ব্যক্তি।
শুক্রবার ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, প্রচারণার অংশ হিসেবে গভীর রাতে বাজারটিতে গিয়েছিলেন নেতানিয়াহু। এ সময় তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছোড়া হয়।
ভিডিওতে আরও দেখা যায়, বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ভিড়ের মধ্যে ছুটে যান। কে বোতলটি ছুড়েছেন, তা শনাক্ত করার চেষ্টা করতে দেখা যায় তাদের।