সিরিয়ার সঙ্গে সহযোগিতা চুক্তি করল সৌদি আরব  

ইয়েমেনের হুতিদের হামলার মুখে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা চুক্তি করেছে সৌদি আরব ও সিরিয়া। বুধবার সৌদি রাজধানী রিয়াদ সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এক মাসের মধ্যে এটি তাদের দ্বিতীয় সাক্ষাৎ। বৈঠকেই দুদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতার এই চুক্তিতে সই হয়। 

সামরিক চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, হুতিবিরোধী এই যুদ্ধের প্রেক্ষাপটে সিরিয়া সৌদি আরবকে কী ধরনের সাহায্য করতে পারে, চুক্তিটির মাধ্যমে সেই ভিত্তি তৈরি হলো। 

এর আগে, সিরীয় এক কূটনীতিক জানিয়েছিলেন, দুদেশের যেকোনো সামরিক বা অভিজ্ঞতা বিনিময় সরকারি চুক্তির মাধ্যমেই সম্পন্ন হবে। প্রতিরক্ষা ছাড়াও সিরিয়ার অভ্যন্তরীণ উন্নয়ন জোরদারে ৪০ কোটি ডলারের বেশি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।