চাঁদপুরে মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

আপডেট : ০৯ জুন ২০২৬, ১১:৩৩ এএম

চাঁদপুরের শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার জেলার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) উপজেলার চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বৃদ্ধা মা শেপালী বেগমকে ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় খারাপ আচরণ করার অভিযোগ ছিল ছেলে আবু ইউছুফের বিরুদ্ধে। গত ২ জুন বেলা দেড়টার দিকে মাকে মারধর করে গুরুতর আহত করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে রোকেয়া বেগম বাদী হয়ে ৮ জুন সোমবার শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ এর ৫ ধারায় মামলা করেন।

মামলার ভিত্তিতে ওইদিন দুপুরে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার অভিযুক্ত আবু ইউছুফকে আটক করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইনে এটি একটি শিক্ষণীয় মামলা। সন্তানের দায়িত্ব পিতা-মাতার দেখভাল করা। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে প্রাণহানির সংখ্যা বেড়েছে। সাঁতার না জানা, নদীর গভীরতা ও তীব্র স্রোত সম্পর্কে ধারণা না থাকায় দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। এ অবস্থায় বেশি...
রামিসা হত্যা মামলার রায়ে খুশি তার স্কুলের সহপাঠি, শিক্ষক ও এলাকাবাসী। রামিসার কথা মনে করে এখনো কান্নায় ভেঙে পড়ছেন তারা। যে নৃশংসতার শিকার হয়েছে শিশুটি, তা যেন আর কারও ক্ষেত্রে না ঘটে, সেই প্রত্যাশা...
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সভা ও মিছিলের ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামির তালিকায় চট্টগ্রাম-২...
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আগামী ৭ জুন (রোববার)। মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন বিচারক।
এক মাসে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৪ হাজার ৮০০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া আরও ৮৩৬ জনকে শিগগিরই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। 
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ড সরকার নিষিদ্ধই রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা...
বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইরানের রাজধানী তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব থেকে হাজিদের বহনকারী কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণও করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর