কুমিল্লায় মহাসড়কে থ্রি-হুইলার আটকের পর পুলিশের গাড়িতে হামলা

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৫:০৪ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার (তিন চাকার বাহন) আটকের জের ধরে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার নিমসার এলাকায় মহাসড়কের কলেজ গেইট এলাকায় উল্টোপথে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাচ্ছিল। তা দেখে হাইওয়ে পুলিশের একটি দল ইজিবাইকটি থামিয়ে চালককে আটক করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। 

এসময় হাইওয়ে পুলিশের তিনজন সদস্য এবং একজন ইজিবাইক চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

পাবনা শহরে তিন ঘণ্টার ব্যবধানে দুই হত্যাকাণ্ড ঘিরে উদ্বিগ্ন স্থানীয়রা। এর মধ্যে সোমবারের ঘটনায় মামলা করেছে দুই পরিবার। পুলিশ বলছে, কলেজছাত্র মনিরুলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরেক কলেজছাত্রকে আটক...
গোপালগঞ্জের মুকসুদপুরে মালবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাসুদ শেখ (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক আহত হয়েছেন।
যশোরের মনিরামপুরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার শরমপুর গ্রাম এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগীবোঝাই পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা সবাই পিকআপের ছিলেন। 
ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক। মঙ্গলবার (৯ জুন) শুরু হওয়া এ বৈঠককে দুই দেশের সীমান্ত...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ের ৮টি প্রকল্প অনুমোদন হয়েছে। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় এ সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব মালিকানাধীন মার্কেটগুলোতে কোনো ধরনের অবৈধ দোকান বা স্থাপনা রাখা হবে না বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম।  ডিএসসিসির মার্কেট কমিটির নেতৃবৃন্দের...
ব্যাংক–বীমাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে সরকার অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর