মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় ২ জন আটক

আপডেট : ০৯ জুন ২০২৬, ০২:১১ পিএম

রাজধানীর মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার দুজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে ওই দুজনকে মঙ্গলবার আটক করা হয়। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

শেখ জাহিদুল বলেন, গভীর রাতে ঢাকা থেকে একজনকে, পরে মঙ্গলবার ভোরে মুন্সিগঞ্জ থেকে আরেকজনকে আটক করা হয়েছে।

পূর্ব বিরোধের জেরে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনের গলিতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ৫৭ বছর বয়সী বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিনি সেখানে মারা যান।

পাবনায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটনায় অভিযুক্তের বাড়িঘরে আগুন দেন বিক্ষুব্ধ জনতা। এ সময় আগুনে দগ্ধ তিন প্রতিবেশী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
যশোরের মনিরামপুরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার শরমপুর গ্রাম এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগীবোঝাই পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা সবাই পিকআপের ছিলেন। 
পাবনার শহরে আলী হোসেন (৫৩) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া একই উপজেলার আরেক স্থানে মনিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ের ৮টি প্রকল্প অনুমোদন হয়েছে। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় এ সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব মালিকানাধীন মার্কেটগুলোতে কোনো ধরনের অবৈধ দোকান বা স্থাপনা রাখা হবে না বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম।  ডিএসসিসির মার্কেট কমিটির নেতৃবৃন্দের...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার (তিন চাকার বাহন) আটকের জের ধরে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার...
ব্যাংক–বীমাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে সরকার অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর