ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব মালিকানাধীন মার্কেটগুলোতে কোনো ধরনের অবৈধ দোকান বা স্থাপনা রাখা হবে না বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম।
ডিএসসিসির মার্কেট কমিটির নেতৃবৃন্দের সাথে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
ডিএসসিসি প্রশাসক জানান, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চললে তা সিলগালা করে দেওয়া হবে। একইসাথে দীর্ঘ ১৫-১৬ বছর ধরে চলে আসা অবৈধ স্থাপনাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের তাগিদ দেন তিনি।
হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স নিয়মিত পরিশোধের আহ্বান জানিয়ে তিনি ব্যবসায়ীদের বলেন, নিয়ম মেনে ব্যবসা করলে সিটি করপোরেশন সব ধরনের আইনি সহযোগিতা দেবে। যাদের ট্যাক্স বকেয়া রয়েছে তাদের ছাড় দেওয়ার কথা জানিয়েছে দক্ষিণ সিটির প্রশাসক।



