৫ দিন পর চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

আপডেট : ২৩ জুলাই ২০২৪, ০৯:৪৬ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতার মধ্যে বন্ধ হয়ে যাওয়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অবশেষে মঙ্গলবার রাত সাড়ে ৮টার পর থেকে আবার চালু হয়েছে। প্রাথমিকভাবে ইন্টারনেটের গতি বেশ ধীরগতির হলেও ব্রডব্যান্ড সংযোগ ফিরে আসায় ফ্রিল্যান্সার, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরেছে।

এর আগে আজ রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করার আশ্বাস দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক। বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ব্যাংকিং, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দিয়ে রাতের মধ্যেই পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে। 

প্রাথমিকভাবে ইন্টারনেটের গতি বেশ ধীরগতির হলেও দীর্ঘ ৫ দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ফিরে আসায় ব্যাংকিং খাত থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, ই-কমার্সসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাসমূহ অচিরেই স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। 

এছাড়া দেশজুড়ে চলমান টানা কারফিউতে ধুঁকতে থাকা তৈরি পোশাক শিল্পসহ রপ্তানিমুখী খাতগুলোতেও ইন্টারনেট ফিরে আসার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ইন্টারনেট না থাকায় রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোকে তাদের বিদেশি গ্রাহকদের সাথে যোগাযোগ রক্ষায় সমস্যায় পড়ে। ব্রডব্যান্ড সংযোগ ফেরায় তাই অনেকটাই স্বস্তিতে এই প্রতিষ্ঠানগুলো। 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতার মধ্যে গত বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। সেদিন বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পুড়ে যায় ৩টি ডেটাসেন্টার, যেগুলোর ওপর নির্ভর করে দেশের ৬০ শতাংশ ব্যান্ডউইথ। এভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হলে রাত থেকেই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে যায়।  

তারও আগে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা থেকেই মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগেও সমস্যা দেখা দেয়। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রবেশ করা যাচ্ছিল না। পরবর্তীতে রাত থেকে মোবাইল ফোন-ভিত্তিক ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

ইন্টারনেট না থাকায় বিপাকে পড়েছিলেন দেশের ১৪ কোটি ইন্টারনেট ব্যবহারকারী।

বিশেষ করে ফ্রিল্যান্সারদের মতো পেশাজীবীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। সফটওয়্যার খাতের ব্যবসায়ীদের সংগঠন বেসিস জানায়, ইন্টারনেট সংযোগের অভাবে শুধু সফটওয়্যার খাত থেকেই দৈনিক লোকসান ৭০ থেকে ৮০ কোটি টাকা। এছাড়া ফ্রিল্যান্স খাতে মোট ক্ষতির পরিমাণ ৫০০ কোটি ডলার। পাশাপাশি রয়েছে ক্লায়েন্ট হারানোর শঙ্কাও।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রোববার রণক্ষেত্রে পরিণত হয় গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে...
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জনের জন্য গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। খণ্ডিত মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী।...
বিশেষ চাহিদাসম্পন্ন কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের তৈরি স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁও কার্যালয়ে উদ্ভাবনী প্রযুক্তি পর্যবেক্ষণ করেন তিনি।
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। শুক্রবার সাউথ...
ইসলামী ব্যাংকে নিয়োগ নিয়ে জাতীয় সংসদে বিতর্কে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের সাংসদরা। বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংকে বিতর্কিত নিয়োগের...
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বালুখালী ইউনিয়নের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।
সারা দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৩১ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ...
আটক হয়েছে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য ইন্টারপোলের তালিকাভুক্ত হাদিস রহমান। তার দেওয়া তথ্যে মঙ্গলবার রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় বন বিভাগ। একটি বাড়ির ছাদ থেকে চশমা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর