দিল্লিতে শুরু বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৪:১৯ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক। মঙ্গলবার (৯ জুন) শুরু হওয়া এ বৈঠককে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে অংশ নিতে সোমবার দিল্লিতে পৌঁছান বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমার এবং বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, তিন দিনব্যাপী এ বৈঠকে দুই দেশের সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিজিবি ও বিএসএফের মধ্যে এটিই প্রথম মহাপরিচালক পর্যায়ের বৈঠক।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং দুই বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পাবে। পাশাপাশি সীমান্তে কাঁটাতার নির্মাণ, অনুপ্রবেশ রোধ এবং বাংলাদেশি নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর সংক্রান্ত বিষয়ও আলোচনায় আসতে পারে।

এর আগে, গত বছরের ২৫ থেকে ২৮ আগস্ট দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সর্বশেষ মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবারের বৈঠক থেকে সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ইতিবাচক অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে।

ভারত থেকে পুশ-ইন ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়।
জ্বালানি তেলের অবৈধ মজুত রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের ৯ জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ। ২০০৯ সালে তৎকালীন বিডিআরের সদর দপ্তরে দুই দিন ধরে চলা বর্বরোচিত এই হত্যাকাণ্ডে জাতি হারায় ৫৭ সেনা কর্মকর্তা। মোট নিহত হন ৭৪ জন। পিলখানার ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডে...
নবম পে–স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম সোমালি রেফারি হওয়ার পথে ছিলেন ওমর আরতান। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তাকে তালিকা থেকে বাদ দিয়েছে ফিফা।
জামালপুর-কুড়িগ্রাম সীমান্তের আটটি পৃথক পয়েন্ট দিয়ে এক রাতে শতাধিক মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের কঠোর...
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে রেওয়াজ...
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ ২০২৬
মিরপুরে প্রথম ওয়ানডেতে ২৮৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। ইংনিসের প্রথম বলেই অজি ওপেনার ম্যাথিউ শর্টকে পরাস্ত করেন তাসকিন আহমেদ। পরের ওভারের দ্বিতীয় বলেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর