রামিসা হত্যা মামলার রায়ের নথি হাইকোর্টে

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে রেওয়াজ অনুযায়ী লাল কাপড়ে মুড়ে বিচারিক আদালতের রায় ও মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়।

নিয়ম অনুযায়ী পেপারবুক তৈরির পর বিশেষ বেঞ্চে শুরু হবে ডেথ রেফারেন্সের শুনানি।

এই মামলার বিশেষ পিপি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান জানান, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী, বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে হাইকোর্টের অনুমোদন লাগে। সেজন্যই সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের নথি হাইকোর্টে পাঠানো হয়েছে।

দুই আসামি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করলে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি একসঙ্গে হবে।

এদিকে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ডেথ রেফারেন্সের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি।

আইনজীবীরা জানান, ওই বেঞ্চেই আগামী রোববার থেকে সব মামলার শুনানি হবে। তবে, পেপারবুক তৈরির পর হবে রামিসা হত্যা মামলার শুনানি।

তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ঠিক করেছেন সর্বোচ্চ...
মার্চ ও এপ্রিলে দেশে ৬০৫টি হত্যা, ২০৯টি ধর্ষণ, ৩ হাজার ৪৯৬টি শিশু ও নারী নির্যাতন এবং ১৯৬টি অপহরণ ঘটেছে। এ তথ্য জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল...
মাত্র পাঁচ কার্যদিবসে মৃত্যুদণ্ডের রায় হলো আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার। কিন্তু এমন ভাগ্য হয় না অধিকাংশ ভুক্তভোগীর। অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতেই পেরিয়ে যায়...
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। রোববার থেকে কার্যকর হওয়া এই বেঞ্চে রামিসা হত্যা...
শেরপুর সীমান্তে কিছুতেই থামছে না হাতি-মানুষের দ্বন্দ্ব। সন্ধ্যা নামলেই গহীন বন থেকে লোকালয়ে চলে আসছে বন্যহাতির দল; সাবাড় করছে ফসল। ঘরবাড়ি রক্ষায় মশাল ও ঢাক-ঢোল নিয়ে নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর।...
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভারতের প্রধান বিচারপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে দেশটির তরুণদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আর এই ক্ষোভ থেকেই জন্ম নেয় ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি।...
বৈধ অস্ত্রের ওপর অগ্রিম আয়কর বাড়ানো হলে বৈধ ব্যবহারকারীরা নিরুৎসাহিত হবেন এবং বিপরীতে অবৈধ অস্ত্রধারীর সংখ্যা বাড়বে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করে এমন যুক্তি তুলে...
দিনে গড়ে সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করেন, এমন ছোট ব্যবসায়ীরাও আসছেন করের আওতায়। আসছে বাজেটে তাদের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। মূলত গ্রাম ও মফস্বল এলাকার ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর