ইরানে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

আপডেট : ০৯ জুন ২০২৬, ১১:০৪ এএম

ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারগাজের কাছের হরমুজগান ও কারমান প্রদেশ এলাকায়।

ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি একাধিক সক্রিয় ভূতাত্ত্বিক ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। 

ইরানের রাজধানী তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব থেকে হাজিদের বহনকারী কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণও করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এ খবর।
হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে ‘বাধা সৃষ্টির’ কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। ইইউর পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস এ কথা জানিয়েছেন বলে বিবিসির লাইভে বলা...
নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। সোমবার দুই দেশের পক্ষে এ ঘোষণা দেওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।
ইসরায়েলে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে ইরান। এবার ইসরায়েলের বিমানঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্টের আহ্বান উপেক্ষা করেই তেহরানের হামলার জবাব দেয় তেল আবিব। লেবাননে হামলা...
এক মাসে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৪ হাজার ৮০০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া আরও ৮৩৬ জনকে শিগগিরই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। 
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ড সরকার নিষিদ্ধই রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা...
বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরের শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার জেলার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর