হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা 

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৮:১৪ এএম

হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে ‘বাধা সৃষ্টির’ কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। ইইউর পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস এ কথা জানিয়েছেন বলে বিবিসির লাইভে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাজা কালাস বলেন, শান্তি আলোচনা এবং ভঙ্গুর যুদ্ধবিরতির চক্রে আটকে আছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালিতে তেহরানের ড্রোনগুলো সামুদ্রিক চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রীরা স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কালাস আরও বলেন, এর জবাবে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা সৃষ্টির জন্য ব্রাসেলসে ইইউ সদস্য রাষ্ট্রগুলো ইরানিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তিনি জানান, এই বাধা দেওয়ার সাথে জড়িত ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইইউ নিষেধাজ্ঞা জারি করেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞার আওতায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌ-শাখার মুখপাত্র মোহাম্মদ আকবরজাদেহকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ইরানের তেল রপ্তানিকারক ইউনিয়নের প্রতিনিধি হামিদ হোসেইনির সম্পদ বাজেয়াপ্ত ও তার ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইইউ এবারই প্রথম তাদের নতুন নৌ-চলাচলের স্বাধীনতা সংক্রান্ত নিষেধাজ্ঞার নীতি প্রয়োগ করলো বলেও উল্লেখ করেছেন কালাস।

নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। সোমবার দুই দেশের পক্ষে এ ঘোষণা দেওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।
বেশ কিছুদিন যুদ্ধে বিরতি থাকার পর ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার বেড়েছে। আজ সোমবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে এক দিনে ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। রোববার গাজা সিটি, খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় এসব হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এতে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। আজ সোমবার...
যশোরের মনিরামপুরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার শরমপুর গ্রাম এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগীবোঝাই পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা সবাই পিকআপের ছিলেন। 
পাবনার শহরে আলী হোসেন (৫৩) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া একই উপজেলার আরেক স্থানে মনিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
দীর্ঘ ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুরে সকাল ১১টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ঘরের মাঠে সর্বশেষ ৪টি ওডিআই সিরিজে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর