ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধে জড়ালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একাই লড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দেন বলে আল জাজিরা জানিয়েছে।
গত এপ্রিলে ইরানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর রোববার নতুন করে সংঘাত শুরু হয়। এদিন ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা করে। এক পর্যায়ে উভয় পক্ষেই হামলা স্থগিত করার ঘোষণা আসে সোমবার। এরপরই ট্রাম্পের সতর্কবার্তা আসে।
নেতানিয়াহুর ওপর ক্রমশ বিরক্ত হয়ে ওঠা ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে উভয় পক্ষকে ‘হামলা চালানো’ বন্ধ করার দাবি জানান এবং বলেন, শান্তির জন্য ‘চূড়ান্ত আলোচনা’ এগিয়ে যাবে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে হামলা বন্ধ করতেও বলেছেন। তিনি নেতানিয়াহুকে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। ট্রাম্প বলেন, আমি বলেছি, ‘বিবি, তোমার সতর্ক থাকা উচিত, নইলে খুব শিগগিরই তোমাকে একাই লড়তে হবে।



