শাহজাহান ওমরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মনির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম শাহজাহান ওমরকে সমর্থন দিয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে মনির বলেন, আমি আমার ব্যক্তিগত কারণে সজ্ঞানে, স্বেচ্ছায় আমার নির্বাচন থেকে সরি দাঁড়াচ্ছি। সাথে সাথে আমার শুভাকাঙক্ষী ও সম্মানিত ভোটারদের অনুরোধ জানাচ্ছি সবাই আগামী ৭ তারিখের নির্বাচনে অবশ্যই কেন্দ্রে যাবেন এবং নৌকা মার্কায় ভোট দেবেন। আগামী দিনে শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান মনিরুজ্জামান মনির ।

 এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ প্রমুখসহ তাঁর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।