জালভোট দিতে গিয়ে নারী আটক, ২ বছরের কারাদণ্ড

ঝালকাঠির নলছিটিতে ভোটকেন্দ্রে জালভোটের চেষ্টা করতে গিয়ে ছাবিলা বেগম নামে এক নারী আটক। ভ্রাম্যমাণ আদালতে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা দেওয়া হয়।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার চেষ্টা করার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ দুপুরে ঘটনাটি ভোটগ্রহণ চলাকালীন সময় ঘটে।

আটক ও নারীর নাম ছাবিলা বেগম। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই নারী ভোটকেন্দ্রে প্রবেশ করে অন্যের নামে ভোট দেওয়ার চেষ্টা করলে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সন্দেহজনক মনে করে যাচাই-বাছাই করেন। পরে তার জালভোটের চেষ্টা প্রমাণিত হলে ঘটনাস্থলেই আটক করা হয়।

পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় ওই নারীকে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রাণী নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় আরপিও’র ৭৪(৫) ধারা অনুযায়ী, অভিযুক্ত ছাবিলা বেগমকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রে জালভোটের চেষ্টা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এমন ঘটনায় ভোটারদের মধ্যে স্বস্তি দেখা যায়।

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
পটুয়াখালীতে আইফোন কেনার জন্য দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মো. মারুফ দশমিনা উপজেলার একজন কাঠমিস্ত্রি।
পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর