বরিশালে বাংলাদেশ ব্যাংকের বাসে আগুন

বরিশালে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের সব সিট পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের বরিশাল ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন জানিয়েছেন, ‘তাঁরা খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। বাসটির ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এদিকে পুলিশ, বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।