বরিশালের নিখোঁজ সেই বিচারককে কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

নিখোঁজের দুদিন পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সি-বিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে কুয়াকাটায় এসেছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পুলিশ ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।’

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন। 

উল্লেখ্য, শেখ ফারহান নাদীম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরার কথা থাকলেও না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন বরিশাল জেলা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা। 

পরে গতকাল বুধবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দুদিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন...
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায়...
বরিশাল সিভিল জেলা জজ আদালতের একজন বিচারক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই বিচারকের নাম শেখ ফারহান নাদিম। তিনি জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক। তার নিখোঁজের বিষয়টি বুধবার...
পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামের এক বাস হেলপারের নিহত হয়েছেন। 
টেকসই সার্বভৌম দেশ হিসেবে টিকে থাকতে হলে অবশ্যই জনগণ এবং শিল্পকারখানার জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং টেকসই জ্বালানি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ...
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী...
দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানের উন্নয়ন এবং প্রসারিত করার জন্য বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম। বৃহস্পতিবার...
‘শেখ হাসিনা চৌদ্দ গোষ্ঠী নিয়ে পালিয়েছে, ওরা কখনও আসবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর