ভোলার চারটি আসনেই নৌকার জয়

ভোলার চারটি আসনেই জয়লাভ করেছেন নৌকার প্রার্থী। এর মধ্যে ভোলা– ১ আসনে তোফায়েল আহমেদ, ভোলা–২ আসনে আলী আজম মুকুল, ভোলা–৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা–৪ আসনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিজয়ীয় হয়েছেন। 

ভোলা–১ আসনে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ বিজয়ী হয়েছেন, তিনি পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৯। নিকটতম প্রার্থী লাঙ্গলের মো. শাজাহান মিয়া পেয়েছেন ৫ হাজার ৯৮০ ভোট। 

ভোলা–২ আসনে আওয়ামী লীগের আলী আজম মুকুল বিজয়ী হয়েছেন, তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট। নিকটতম প্রার্থী জাতীয় পার্টি জেপির মো. গজনবী পেয়েছেন ৩ হাজার ১৯১ ভোট।

ভোলা–৩ আসনে নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী হয়েছেন, তিনি পেয়েছেন, ১ লাখ ৭১ হাজার ৯২৭ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী  স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট।

ভোলা–৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিজয়ী, তিনি পেয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪৭৮ ভোট, নিকটতম প্রার্থী লাঙ্গলের মিজানুর রহমান পেয়েছেন ৬ হাজার ৪৩ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফুজ্জামান তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।