বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়েসহ একই পরিবারে তিনজন মারা গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ডালমরা গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহতেরা হলো- স্থানীয় রিয়াজ মোল্লার স্ত্রী মোসাম্মত জিনিয়া বেগম (৩১), তাঁর মেয়ে রেজমি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫)।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলের একটি ডোবায় পল্লীবিদ্যুতের একটি তার পড়ে ছিল। সালমান মোল্লা গাছ থেকে লেবু আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়। তার চিৎকারে বোন রেজমি এগিয়ে আসলে সেও বিদ্যুতায়িত হয়। পরে সন্তানদের বাঁচাতে গিয়ে মা জিনিয়াও বিদ্যুতায়িত হয়ে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন।