ডিসেম্বর ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ঢাকা ডিবির প্রধান

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম

কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।  তিনি আরও জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্যও নেই।

ভেজাল ওষুধ নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আজ বুধবার এসব কথা জানান তিনি। মঙ্গলবার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ গ্রেপ্তার করা হয় ৩ জনকে। এসময় জব্দ করা হয় ওষুধ তৈরির যন্ত্রও।

মহানগর গোয়েন্দা প্রধান জানান, এসব ওষধের মধ্যে শিশুদের ওষুধও আছে। কিছু চিকিৎসক এসব ওষুধ জেনেবুঝেই প্রেসক্রাইব করছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাশকতার সুনির্দিষ্ট শঙ্কা না থাকলেও আইনবিরোধী কোনো কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’–হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে আলোচিত ৩০ মামলার আসামি পিচ্চি রাজা গাজীপুরের বাইমাইল নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো হয়তো বৃহৎ কোনো শিল্প নয়, তবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের জন্য বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর