বরগুনার তালতলিতে নির্বাচনীয় আচরণবিধি ভঙ্গের অপরাধে নিশনবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রোববার সন্ধায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এই অর্থদণ্ড আদেশ প্রদান করেন।
জানা গেছে, আগামী ৫ জুন চতুর্থ ধাপে তালতলি উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে নিশানবািয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চু উপজেলা চেয়ারম্যান প্রার্থী রেজবিউল কবির রেজভী জোমাদ্দারের পক্ষে মোটরসাইকেল শোডাউন করেন। এতে নির্বাচনীয় আচরণ বিধি ২০১৬ এর ৫(১) ধারা ভঙ্গ করেন। তাই তাকে নির্বাচনীয় বিধি ৩২ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) অমিত দত্ত বলেন, ‘নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে নিশনবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।’
তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা বলেন, ‘আবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবো। নির্বাচনীয় আচরণ বিধি কেউ ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’